ভারতের বেনারসে টানা শুটিং চলছে শাকিব খানের ‘দরদ’ সিনেমার। এর মাধ্যমে প্রথমবার সর্বভারতীয় সিনেমার করছেন বাংলাদেশের এই সুপারস্টার। তার বিপরীতে রয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। টানা শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যে সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বলে জানান পরিচালক অনন্য মামুন।
শুটিং চলাকালীন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিনেমার পরিচালক অনন্য মামুন কয়েকটি স্থিরচিত্র একটি সংবাদমাধ্যমে দিয়েছেন। সেই ছবিগুলোতে দেখা যায়, শাকিব-সোনালের রসায়ন!

হাস্যোজ্বল একে অন্যের সঙ্গে রোমান্স করছেন। বোঝা যাচ্ছে, এগুলো সিনেমার দৃশ্যের অংশ। ছবিগুলোতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরা শাকিব খান, আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি।

পরিচালক জানিয়েছেন, চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে। তিন শতাধিক ক্রু নিয়ে দৈনিক শুট চলছে।

শাকিব খান আগেই জানিয়েছেন, এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে গল্প। বলেন, গল্পে অনেক জোর আছে, যা দর্শকদের মুগ্ধ করবে।

নির্মাতা অনন্য মামুন জানান, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে আগামী বছর ভালোবাসা দিবসে।





0 Comments