চিত্রনায়ক–নায়িকা নাঈম–শাবনাজ দম্পতি। তাঁদের সংসার তিন দশকের। দুই কন্যাকে নিয়ে তাঁরা ভালোই আছেন। হঠাৎ শাবনাজ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি ৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম। সেই ভালোবাসা বেড়েছে যত্ন, শ্রদ্ধা, সাহচর্য, বন্ধুত্ব এবং আরও অনেক কিছুতে। আজ আবারও প্রেমে পড়লাম, আলহামদুলিল্লাহ।’ছবি: ফেসবুক
চলচ্চিত্র নায়িকা বর্ষা স্বামী অনন্ত জলিলের সঙ্গে ছবিটি ভাগাভাগি করে লিখেছেন, ‘ভালো একজন স্বামীর কারণেই তার স্ত্রী ভালো হন।’ ছবি: ফেসবুক থেকে সংগৃহীতছবি: ফেসবুক
হঠাৎ দেখা, তাই একসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের সঙ্গে ছবিটি পোস্ট করেন অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন, ‘আখাউড়া উপজেলায় একটি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আমরা দুজন।’ছবি: ফেসবুক
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা।’ছবি:
নিজের গানের প্রচারণায় ইমরান লিখেছেন, ‘ঘুম ঘুম চোখে’ গানটি এক কোটি ভিউ অতিক্রম করল। আসলে এভাবেই সবার ভালোবাসায় গানটি এত ভালোবাসা পেয়েছে।ছবি: ফেসবুক
তৌসিফ মাহবুব তাঁর অভিনীত একটি নাটকের দৃশ্য ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার টাকা না থাকলে ছেলেরা যা করে।’ছবি: ইনস্টাগ্রাম




0 Comments